---
title: "ব্রাজিলিয়ান তারকাকে সই করাচ্ছে আল হিলাল! কে তিনি ?"
url: "https://prothomkolkata.com/al-hilal-signed-the-brazilian-star-who-is-he/"
published: "2023-06-26T06:12:05+00:00"
modified: "2023-06-26T06:12:05+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ফুটবল"]
---

# ব্রাজিলিয়ান তারকাকে সই করাচ্ছে আল হিলাল! কে তিনি ?

**।। প্রথম কলকাতা ।।**

দলে থাকলেও বড় সাফল্য এনে দিতে পারেননি, বরং বিতর্কে জড়িয়েছেন। ফলে নেইমারের প্রতি মোহ ভাঙছিল ক্লাবের। PSG-তে যে ভাঙনের সুর শোনা যাচ্ছিল এতদিন ধরে, সেটাই আরও জোরালো হল নেইমারের খবরে। নেইমারকে দলে নিতে এগিয়ে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকে নেইমারের খবরটি নিশ্চিত করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও। রোনাল্ডোর পর কানাঘুষো শোনা গিয়েছিল মেসিও যোগ দিতে পারে আল হিলালে। কিন্তু শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। কিন্তু মেসির অভাব মিটছে নেইমারে, এবার ব্রাজিলিয়ান তারকাকে সই করাচ্ছে আল হিলাল!

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
