---
title: "Adil Durrani-Rakhi Sawant: রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মুখ খুললেন আদিল! সব সত্যি ফাঁস"
url: "https://prothomkolkata.com/adil-opened-his-mouth-against-rakhi-sawant-all-true-leaks/"
published: "2023-08-22T08:40:09+00:00"
modified: "2023-08-23T03:02:00+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# Adil Durrani-Rakhi Sawant: রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মুখ খুললেন আদিল! সব সত্যি ফাঁস

**।। প্রথম কলকাতা ।।**

**Adil Durrani-Rakhi Sawant:** রাখি সাওয়ান্তের মুখোশ খুলে দিলেন নাকি প্রাক্তন স্বামী আদিল? টাকা, সম্পত্তির লোভই আসল? বিয়েটা আসলে রাখিরই সাজানো প্লট। ৭ নয়! আদিলের থেকে ১৯ বছরের বড় 'রাখিকে ক্ষমা করব না, বিচারের জন্য লড়ব' হুঁশিয়ারি স্বামী আদিল খানের। স্বামী আদিলের নামে কখনও প্রতারণার অভিযোগ। কখনও আদিলকে মায়ের মৃত্যুর কারণ বলে দায়ী করেছেন রাখি সাওয়ান্ত। কিন্তু এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন প্রাক্তন স্বামী আদিল।

মায়ের নাম করে এনেকের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন রাখি। এমনকী রাখি নাকি শারীরিক নির্যাতন চালাত কিছুদিন আগে পাপারাৎজির সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। অভিযোগ ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তাঁর বর। আদিলকে বিয়ে করেও প্রাক্তন স্বামী রিতেশের সাথে যোগাযোগ রেখেছে। এমনকি কাজের দোহাই দিয়ে রীতেশের সঙ্গে সহবাস পর্যন্ত করেছেন এমনটাই অভিযোগ। তাহলে কি আদিলের সাথে বিয়েটাও নাটকেরই একটা অংশ?

কিছুদিন আগে রাখি সাওয়ান্ত বিয়ের কথা ঘোষণা করার পর আদিল খান জানিয়েছিলেন, সবটা ভাঁওতা। যদিও রাখি ওই কথা শুনে চটে গিয়েছিলেন। এমনকী রাখি নাকি আদিলকগে হুমকি দিয়েছিলেন। রাখির হুমকি উপেক্ষা করেই সংবাদমাধ্যমে মুখ খুললেন আদিল ড্রামা কুইন সকলকে বলেছিলেন আদিল তাঁর থেকে মাত্র ৭ বছরের ছোট। কিন্তু একদম হিসেব কষে দেখিয়ে দিলেন রাখি প্রাক্তন স্বামী বলি ড্রামা কুইন তাঁর থেকে ১৯ বছরের বড়।

আদিল রাখির বিরুদ্ধে ব্ল্যাক মেলের অভিযোগ এনেছেন। সাক্ষাৎকারের শেষে আদিল বলেছেন, তিনি রাখিকে কোনওদিন ক্ষমা করবেন না। বরং বিচার না পাওয়া পর্যন্ত তিনি লড়ে যাবেন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ছাদ আলাদা হয়েছে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও আদিল খানের। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। সঙ্গে চলছে কাদা ছোড়াছুড়ির পর্বও। স্বামী আদিলের নামে শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছেন রাখি। এবার পাল্টা রাখির নামে বিস্ফোরক সব অভিযোগ এনে পর্দা ফাঁস করলেন আদিল।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
