---
title: "আদানির ৮০০ মেগাওয়াট বুধবার মধ্যরাতে বন্ধ হচ্ছে, ২৪ দিন বিদ্যুৎ পাবেন না ঢাকা"
url: "https://prothomkolkata.com/adani-power-bangladesh-800mw-unit-shutdown/"
published: "2026-11-25T16:20:17+00:00"
modified: "2026-11-25T16:20:21+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# আদানির ৮০০ মেগাওয়াট বুধবার মধ্যরাতে বন্ধ হচ্ছে, ২৪ দিন বিদ্যুৎ পাবেন না ঢাকা

Adani Power Bangladesh Supply: বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ঝাড়খণ্ডের গোড্ডায় [আদানি](https://prothomkolkata.com/in-the-railway-business-adani-group-is-buying-irctc-how-much-profit-or-loss-of-people/) পাওয়ারের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি ৮০০ মেগাওয়াট ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। নির্ধারিত বার্ষিক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কার্যক্রমের জন্য শুরু হয়ে সাধারণত ২৪–২৫ দিন (ডিসেম্বরের মাঝামাঝি বা ১৮/১৯ ডিসেম্বর পর্যন্ত) বন্ধ থাকতে পারে। কেন্দ্রের অপর ইউনিটটি সচল থাকবে। শীতের কারণে বিদ্যুতের চাহিদা কম থাকায় বাংলাদেশে সরবরাহে বড় কোনো সমস্যার আশঙ্কা করছে না পিডিবি।

## বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হচ্ছে ইউনিট (Adani Power Maintenance)

আদানি পাওয়ারের পক্ষে [ঢাকায়](https://prothomkolkata.com/dhaka-lockdown-september-20/) নিযুক্ত জনসংযোগ প্রতিষ্ঠান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

## বিদ্যুতের চাহিদা ও সরবরাহের পরিস্থিতি (Bangladesh Adani Power Supply)

পিডিবির তথ্য বলছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

## ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি বাংলাদেশের ( Bangladesh Adani Power Deal)

ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তি বলছে, এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে।
