---
title: "আদানি আরোগ্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গৌতম আদানীর বাংলায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা"
url: "https://prothomkolkata.com/adani-arogya-mandir-west-bengal/"
published: "2026-09-24T10:38:40+00:00"
modified: "2026-09-24T10:38:55+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["কলকাতা","প্রথম বাংলা"]
---

# আদানি আরোগ্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গৌতম আদানীর বাংলায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

Adani Arogya Mandir West Bengal: পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন বলে জানিয়ে দিলেন শিল্পপতি গৌতম আদানি। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান বুধবার রাতে কলকাতায় আসেন। বৃহস্পতিবার কালীঘাটে সস্ত্রীক পুজো দেন। ২০৩৫ সালের মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন বলে জানান গৌতম আদানি। বাংলায় নতুন হাসপাতাল তৈরি করবে আদানি গোষ্ঠী। নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরে থাকবে ২০০০ টি বেড। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১০০০ টি শয্যা নির্দিষ্ট থাকবে। সেখানে তারা চিকিৎসা করাতে পারবেন স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে। এছাড়াও স্বাস্থ্যপরিকাঠামোতেও বিনিয়োগ করা হবে ৪000 কোটি টাকারও বেশি অর্থ।

শুধুমাত্র স্বাস্থ্য খাতে নয়; ২০৩৫ সালের মধ্যে বাংলায় গোষ্ঠী বন্দর লজিস্টিক, বিদ্যুৎ উৎপাদন পরিবহন ও বন্টন সড়ক সেতুর রোপওয়ে গ্রিন সিমেন্ট উৎপাদন, ডেটা সেন্টার গড়ে তোলা হবে।

গৌতম আদানি জানিয়েছেন, উত্তরপূর্ব ভারতে বাংলা শুধুমাত্র গেটওয়ে নয়, শিল্প এবং পরিকাঠামোর দিক থেকে উল্লেখযোগ্য স্থান। ভবিষ্যতের বিনিয়োগ এবং পরিকাঠামোর দিক থেকে সম্ভাবনাময় স্থান হিসেবেও বাংলা বিবেচিত হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

#AdaniArogyaMandir #AdaniGroup #GautamAdani #WestBengalInvestment #NewTownHospital #AdaniHospital #WestBengalHealthcare #HealthcareInvestment #SuvenduAdhikari #KolkataNews
