---
title: "SMC Recruitment: রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ, আকর্ষণীয় মাসিক বেতন"
url: "https://prothomkolkata.com/accounts-manager-recruitment-in-state-municipalities-attractive-monthly-salary/"
published: "2023-01-04T05:12:38+00:00"
modified: "2023-01-04T05:12:38+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# SMC Recruitment: রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ, আকর্ষণীয় মাসিক বেতন

**।। প্রথম কলকাতা ।।**

**SMC Recruitment:** নতুন বছরে একের পর এক রাজ্যের বিভিন্ন বিভাগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তেমনি এবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । পৌরসভায় কোন পদে কর্মী নিয়োগ করা হবে , মাসিক বেতন কত , শূন্য পদ কতগুলি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এবং এই পদে চাকরির জন্য কীভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য এক এক করে জানানো হয়েছে আজকের প্রতিবেদনে।

**পদ:** শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস ম্যানেজার।

**বয়সসীমা:** নির্দিষ্ট পদের জন্য নির্বাচিত আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের কম। আর তাঁর বয়স হিসাব করা হবে ০১.১২.২০২২ অনুসারে।

**মাসিক বেতন:** অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিযুক্ত কর্মীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৩ হাজার টাকা।

**শিক্ষাগত যোগ্যতা:** এই নির্দিষ্ট পদটিতে নিয়োগের জন্য আবেদনকারীকে M. Com/ Chartered Account/ICWA এ ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও তাকে দুই বছর অ্যাকাউন্টিং সিস্টেমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে।

**শূন্য পদ:** আপাতত শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে একজন অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীদের তাদের অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট এবং অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি দেওয়া হবে।

**আবেদনের শেষ তারিখ:** ১৭.০১.২০২৩

**আবেদন পদ্ধতি:**

- আবেদনকারীকে আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে।
- প্রথমেই আবেদনকারীকে তাঁর একটি বায়োডাটা তৈরি করতে হবে । যেখানে থাকবে আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ আরও বিভিন্ন অভিজ্ঞতার তথ্য।
- তারপর সেই বায়োডাটাটি প্রিন্ট করে তার সঙ্গে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানা।

**To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P. O- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001**

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
