---
title: "আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট এখন আরও সহজ,এবার ঘরে বসেই করুন আপডেট! জানুন পদ্ধতি"
url: "https://prothomkolkata.com/aadhaar-mobile-number-update-online-new-process/"
published: "2026-11-14T08:42:58+00:00"
modified: "2026-11-14T08:43:03+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট এখন আরও সহজ,এবার ঘরে বসেই করুন আপডেট! জানুন পদ্ধতি

Aadhaar Mobile Number Update Online: আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদলানোর প্রয়োজন পড়েছে? পুরনো নম্বর বন্ধ হয়ে গিয়েছে কিংবা নতুন নম্বর ব্যবহার করতে চাইছেন? এতদিন এই কাজের জন্য অনেককেই আধার সেবা কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। তবে এবার বাড়িতে বসেই সরকারি Aadhaar App-এর মাধ্যমে মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ রয়েছে। স্মার্টফোন ব্যবহার করেই আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। অ্যান্ড্রয়েড এবং আইফোন, দুই ধরনের ফোনেই পাওয়া যাচ্ছে এই অ্যাপ। তবে এই পরিষেবা ব্যবহারের আগে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি।

আধার কার্ড বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নথি। তাই আধারের সঙ্গে সক্রিয় মোবাইল নম্বর যুক্ত থাকা প্রয়োজন। বিশেষ করে OTP-এর মাধ্যমে পরিচয় যাচাইয়ের জন্য এই নম্বর গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই মোবাইল নম্বর আপডেটের প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

## কীভাবে ঘরে বসেই বদলাবেন আধারের মোবাইল নম্বর? (Aadhaar Mobile Number Update Online)

সরকারি Aadhaar App ডাউনলোড করে কয়েকটি ধাপ অনুসরণ করলেই আবেদন করা যাবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রয়োজন হবে স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং পরিচয় যাচাইয়ের ব্যবস্থা।

**ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি:**

- **প্রথম ধাপ**: গুগল প্লে স্টোর অথবা Apple App স্টোর থেকে সরকারি আঁধার এপ ডাউনলোড করুন।
- **দ্বিতীয় ধাপ**: অ্যাপ খুলে নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিন। এরপর পছন্দের ভাষা নির্বাচন করে শর্তাবলি এবং প্রাইভেসি পলিসিতে সম্মতি জানান।
- **তৃতীয় ধাপ**: আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি নির্বাচন করুন। এরপর ফেস অথেন্টিকেশনের মাধ্যমে নিজের পরিচয় যাচাই করুন। অ্যাপের নিরাপত্তার জন্য ছয় সংখ্যার একটি পিন সেট করুন।
- **চতুর্থ ধাপ**: অ্যাপে লগ ইন করার পর 'Services' অপশনে যান। সেখান থেকে 'মোবাইল নম্বর আপডেট' নির্বাচন করুন।
- **পঞ্চম ধাপ**: যে নতুন মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যুক্ত করতে চান, সেটি নির্দিষ্ট জায়গায় লিখুন। এরপর OTP দিয়ে নম্বরটি যাচাই করুন।
- **ষষ্ঠ ধাপ**: স্ক্রিনে দেওয়া নির্দেশ অনুসারে ফের ফেস অথেন্টিকেশন সম্পন্ন করুন। এরপর UPI অথবা কার্ডের মাধ্যমে ৭৫ টাকা জমা দিন।
- **সপ্তম ধাপ**: সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিন। আবেদন জমা হওয়ার পর 'রিকুয়েস্ট ট্র্যাকিং' অপশন থেকে আপডেটের অগ্রগতি দেখতে পারবেন।

সাধারণত এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। মোবাইল নম্বর পরিবর্তনের কাজ শেষ হলে নতুন নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

## পুরনো নম্বর বন্ধ থাকলে কী করবেন?(Aadhaar Mobile Number Update Online)

তবে সবার ক্ষেত্রে বাড়িতে বসে এই পদ্ধতিতে নম্বর পরিবর্তন করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে আধারের সঙ্গে যুক্ত পুরনো মোবাইল নম্বরটি হারিয়ে গেলে, বন্ধ হয়ে গেলে অথবা সেটি ব্যবহারের সুযোগ না থাকলে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।সেক্ষেত্রে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র অথবা অনুমোদিত এনরোলমেন্ট ও আপডেট সেন্টারে গিয়ে মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন করতে হবে।

## এক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখবেন:(Aadhaar Mobile Number Update Online)

- প্রথমে আঁধার আপডেট বা কারেকশন ফর্ম সংগ্রহ করতে হবে।
- সেখানে নতুন মোবাইল নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
- এরপর আঙুলের ছাপ অথবা প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে।
- আবেদন জমা দেওয়ার পর একটি আপডেট রিকুয়েস্ট নম্বর (URN) দেওয়া হবে।
- ওই নম্বর ব্যবহার করে পরবর্তী সময়ে আবেদনের অবস্থা জানা যাবে।

এই প্রক্রিয়ায় পুরনো মোবাইল নম্বর বা অতিরিক্ত কোনও পরিচয়পত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। মোবাইল নম্বর পরিবর্তনের জন্য নির্ধারিত ফি ৭৫ টাকা। আবেদন সম্পূর্ণ হতে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

## আবেদন করার আগে কোন বিষয়গুলি মনে রাখবেন? (Aadhaar Mobile Number Update Online)

আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নম্বর পরিবর্তনের আগে নতুন নম্বরটি সক্রিয় রয়েছে কি না, তা নিশ্চিত করুন। পাশাপাশি শুধুমাত্র UIDAI-এর সরকারি অ্যাপ ব্যবহার করুন। অপরিচিত কোনও লিঙ্কে আধার নম্বর, OTP বা ব্যক্তিগত তথ্য দেবেন না।

সব মিলিয়ে, আধার সংক্রান্ত পরিষেবাকে আরও সহজ করার ক্ষেত্রে এই উদ্যোগ সাধারণ মানুষের কাজে আসতে পারে। বিশেষ করে যাঁদের পুরনো নম্বর সক্রিয় রয়েছে, তাঁদের আর সামান্য একটি পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে।
