---
title: "ক্রিকেট ইতিহাসে ১ ওভারে ৬ উইকেট, কোন ম্যাচে ঘটেছে এমন ঘটনা ?"
url: "https://prothomkolkata.com/6-wickets-in-1-over-in-the-history-of-cricket-in-which-match-did-this-happen/"
published: "2023-07-17T08:21:23+00:00"
modified: "2023-07-17T08:21:23+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# ক্রিকেট ইতিহাসে ১ ওভারে ৬ উইকেট, কোন ম্যাচে ঘটেছে এমন ঘটনা ?

**।। প্রথম কলকাতা ।।**

এরআগে দেখা গিয়েছিল এক ওভারের ছয় বলে ছয় ছক্কার রেকর্ড। কিন্তু আপনারা জানেন কি ছয় বলে ছয়টি উইকেট কে নিয়েছিলেন? কোন ম্যাচেই বা ঘটেছিল এমন ঘটনা ? আসলে ঘটনাটি ঘটেছে নেপাল প্রো ক্লাব চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টের গ্রুপ এ এনকাউন্টারে পুশ স্পোর্টস দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল মালয়েশিয়া ক্লাব একাদশ। মালয়েশিয়া ক্লাব একাদশের বোলার বীরানদীপ সিং প্রথম ইনিংসের ২০তম ওভারে এই কীর্তি গড়েন। একটি টিম রানআউট যোগ করার সাথে সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর দেওয়া ছয় বলের সবচেয়ে অদ্ভুত সেটে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
